বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে এক ব্যক্তির বাড়িতে হামলা ॥ মহিলাসহ আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক নিরীহ ব্যক্তির শেষ সম্বল জমিজমা দখল করতে বাড়িঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্ত। হামলাকারীদের আক্রমণে মহিলাসহ ৫জন আহত হয়েছে। আহত ২জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শফিক মিয়াকে প্রথমে চুনারুঘাট হাসপাতাল থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতলে প্রেরণ করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাসুদেবপুর টিকের বাজারের হাজী আব্দুল মনাফের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে আব্দুল মনাফ (৮২), মোঃ শফিক মিয়া (৪৫), ফাতেমা আক্তার (৩৫)সহ ৫জন আহত হয়। আহত আব্দুল মনাফ ও ফাতেমা আক্তারকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর শফিক মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত হাজী আব্দুল মনাফ জানান, দীর্ঘদিন ধরে বাসুদেবপুর টিকের বাজারে তার ৩৫ শতক ভূমি দখলের চেষ্টা করছে। হামলাকারীরা তার বাড়িঘরে হামলা চালিয়ে ঘরের টিনসহ আসবাবপত্র, নগদ অর্থকরি লুটপাট করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com