বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে প্রেমিক আরজু পুলিশের খাচায় শিশুসহ প্রেমিকা নিরাপত্তা হেফাজতে

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০১৪
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ অপহরনের ৮ দিনের মধ্যে গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার থানা এলাকা থেকে ভিকটিম সুলতানা আক্তার (২৩)কে আড়াই বছরের শিশু কন্যাসহ উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত আরজু মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোতালজিলপুর গ্রামে ঘটনাটি সংঘটিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হামিদের মেয়ে সুলতানা আক্তারকে মৌলভীবাজার সদরের তৈলক্ষবিজয় এলাকার শাহ আফজাল হোসেনের নিকট বিয়ে দেয়া হয় প্রায় ৩ বছর পুর্বে। তাদের সংসারে মিম আক্তার নামে ২ বছরের শিশু কন্যা রয়েছে। সম্প্রতি শিশু মিমকে নিয়ে সুলতানা পিত্রালয়ে বেড়াতে আসে। এদিকে পিত্রলয়ে আসার পর পুরো প্রেমিক পার্শ্ববর্তী জালালসাফ গ্রামের মৃত খতিব উল্লার ছেলে আরজু মিয়ার সাথে গত ৮ জুন পালিয়ে যায়। এ ব্যাপারে সুলতানার ভাই খোকন মিয়া বাদী হয়ে অপহরনের অভিযোগ এনে আরজু মিয়া কয়েকজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজাঁখুজি ও সাড়াশি অভিযান চালায়। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুধীর দাশ ঢাকার সাভার থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকার সিটি সুপার মার্কেটের পিছনে মোল্লা মিয়ার বাসা থেকে ভিকটিম সুলতানা আক্তারকে শিশু কন্যাসহ উদ্ধার করেন। কথিত প্রেমিক আরজু মিয়াকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com