শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সঙ্গে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর সৌজন্যে সাক্ষাৎ

  • আপডেট টাইম রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সঙ্গে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হবিগঞ্জ জেলা জাতীয় পাটির আহবায়ক হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর এক সৌজন্যে সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ২ অক্টোবর দুপুরে নবীগঞ্জ শহরের মধ্যবাজার অবস্থিত হোটেল হাশেম বাগে অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়ার পরিচলানায় অনুষ্ঠিত সৌজন্যে সাক্ষাৎ ও পরিবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আশাহিদ আলী আশা, অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শাহ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, জাতীয় পার্টি নেতা মিলাদ হোসেন সুমন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রেসক্লাবের সদস্য নাবেদ মিয়া, অনলাইন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, সাবেক সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শাওন, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, সদস্য সেলিম উদ্দিন, মাসুদ শিকদার, স্বপন রবি দাস। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অঞ্জন রায়। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, সাংবাদিকতা মহান পেশা। আর এই মহান পেশায় আপনারা যারা কাজ করতে পারছেন তারা সৌভাগ্যবান। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবসহ কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা করার কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমি হবিগঞ্জ-১ আসনের সাংসদ ছিলাম। সাংসদ সদস্য হওয়ার পূর্বেই আমার ইচ্ছে ছিল দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করার। কাজ করার সুযোগ আমি পেয়ে ছিলাম। নবীগঞ্জ বাহুবলবাসীর উন্নয়নে দিন রাত কাজ করেছি। ব্যাপক উন্নয়ন করেছি। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ আমার নেতা ছিলেন। তার হাত ধরে কাজ করার সুযোগ হয়েছিল। ইনশাঅল্লাহ নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে আমার কাজের অগ্রযাত্র অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com