বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের সাবেক এমপি মরহুম রফি চৌধুরীর ছেলের বাসায় ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৭৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের প্রয়াত এমপি মরহুম রফি চৌধুরীর ছেলের সিলেটস্থ নবাব রোডের পূর্ব ঘাসিটুলা বাসায় এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। নবাব রোডের এল.জি.আর.ডি অফিসের পাশ্ববর্তী হায়দর মঞ্জিলের ফাতেমা মহলে গত বুধবার ভোর ৫টায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, নবীগঞ্জ-বাহুবল আসনের প্রয়াত এমপি মরহুম রফি চৌধুরীর পুত্র হায়দর মঞ্জিলের ভাড়াটিয়া দ্যা গ্ল্যানকো ফাউন্ডেশন ওয়ার্ক ফর লাইফের সিলেট বিভাগের ক্লিনিক ম্যানাজার ফিজিওথেরাপি ডাক্তার মারুফ আহমেদ চৌধুরী খেলা দেখার পর ঘুমিয়ে পরেন। উল্লেখিত সময়ে ৪/৫জনের একটি সংঘবদ্ধ দল তার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় কাজের মেয়ে চিৎকার করলে ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ২টি ল্যাপটপ, একটি ডি.এস.এল.আর সহ ৩ টি ক্যামেরা, ১টি হ্যান্ডি কেন ভিডিও ক্যামেরা ১টি মোবাইল সেট, অফিসের মূল্যবান কাগজ ও নগদ ২০ হাজার টাকাসহ দেড় লাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরদিন সকালে থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com