শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রিচি মাদ্রাসার ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শুক্রবার বিকালে ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করেন তিনি। এমপি আবু জাহির এর প্রচেষ্টায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে চার তলা ভিত্তি বিশিষ্ট একতলা এই ভবনটি নির্মাণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
সুধী সমাবেশে এমপি আবু জাহির এলাকার তরুণ প্রজন্মের সুশিক্ষা নিশ্চিতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে নৌকা প্রতীকের পক্ষে থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত এলাকাবাসী হাত তুলে তাঁর বক্তৃতার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। মাদ্রাসার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও রিচি সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ডা. জিতু মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন রিচি সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ডা. মো. বরকত আলী, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, হাজী চেরাগ আলী কলেজের অধ্যক্ষ, আড়িয়াকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুর রহিম, অগ্নিকোনা পঞ্চায়েতের সভাপতি আরব আলী, ইশানকোনা পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাগরকোনা পঞ্চায়েতের সভাপতি দিদার আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রিচি মোহাম্মদিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি তাহের উদ্দিন চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com