রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

হবিগঞ্জে বিদ্যুৎ অফিসে গ্রাহককে মারধোর

  • আপডেট টাইম বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সিনেমা হল সড়কের বিদ্যুৎ অফিসে বজলু মিয়া নামের এক গ্রাহককে পিটিয়ে আহত করেছে ২ ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন আচরণে গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকালে নছরতপুর গ্রামের মোঃ বজলু মিয়া তার একটি মিটারের স্থান পরিবর্তন করতে ওই অফিসের সহকারী প্রকৌশলী কবির হোসেনের নিকট যান। তিনি ব্যস্ততার অজুহাতে তার নিয়োজিত দালাল রুবেল মিয়া ও গাজী রফিক মিয়ার কাছে যেতে বলেন। তাদের কাছে গেলে তারা মোটা অংকের টাকা দাবি করে। এনিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের হামলায় বজলু মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হসপিটালে ভর্তি করা হয়। এ বিষয়ে কবির হোসেন জানান, অফিসে এসে বজলু মিয়া চিৎকার চেচামেচি করে। এতে অফিসের পরিবেশ নষ্ট হয়। আমি নই, রফিক ও রুবেল তাকে মারধোর করে অফিস থেকে বের করে দেয়। অপরদিকে আহত বজলু মিয়া জানান, সমস্যা সমাধান করতে কবির হোসেনের কাছে গেলে তিনি সমাধান না নিয়ে দালালদের কাছে পাঠান। তারা তাকে মারধোর করে আহত করে। এ বিষয়ে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com