বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে জাল জন্ম সনদে স্কুলছাত্রীর বাল্য বিয়ের আয়োজন পন্ড করে দিয়েছে প্রশাসন

  • আপডেট টাইম শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে জাল জন্ম সনদে স্কুলছাত্রীর বাল্য বিয়ের আয়োজন পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কনের পরিবারকে অর্থদন্ড প্রদান ও মুচলেকা নেয়া হয়। এদিকে অভিযানের খবর পেয়ে কনের মা-বাবা পালিয়ে গেছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জালিয়াতির বিষয়টি আমি জানতে পেরে অভিযান পরিচালনা করেছি। আইন শৃংখলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। সবাই মিলে এ ব্যাধির হাত থেকে সমাজকে মুক্ত করতে হবে। তিনি বলেন, অভিযানের খবর পেয়ে কনের মা বাবা পালিয়ে গেছেন। কনের ভাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে যেন ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে না দেন। এছাড়া বরের পরিবারের তথ্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিনের মেয়ে মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী চাদনুর আক্তারকে (১৩) শুক্রবার বিয়ে দেয়ার আয়োজন করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ একদল পুলিশ। তারা পৌছার আগেই কনের মা বাবা পালিয়ে যান। পরে কনের বড় ভাইকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর অধীন ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই কিশোরীর বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে মুচলেকা নেয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (১০ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ উপজেলা সদরের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী চাদনুর আক্তারের বিয়ের আয়োজন করা হয়। আগের রাতেই গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিদ্যালয়ে সংরক্ষিত তথ্য অনুযায়ী মেয়েটির বয়স ১৩ বছর ৬ মাস ২১ দিন। একই জন্ম তারিখ উল্লেখ আছে ২০১৬ সালের ১৭ নভেম্বর ইউনিয়ন পরিষদের দেয়া জন্ম নিবন্ধনেও। কিন্তু গত ৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ মিয়া ও সচিব প্রণতিশ চন্দ্র দাসের স্বাক্ষরে মেয়েটির নামে আরেকটি জন্ম নিবন্ধন করা হয়েছে। এতে জন্ম তারিখ দেখানো হয়েছে ২০০৩ সনের ১০ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী তার বয়স এখন ১৮ বছর ৭ মাস। এদিকে স্থানীয় সরকার বিভাগের ওয়েব পোর্টাল ঘুরে মেয়েটির নামে দুইটি জন্মসনদ পাওয়া গেছে। আগেরটিতে জন্মস্থান আজমিরীগঞ্জের ফতেহপুর উল্লেখ থাকলেও গত ৬ সেপ্টেম্বরে করা জন্মসনদে তার জন্মস্থান দেখানো হয়েছে হবিগঞ্জ। প্রথমটিতে মায়ের নাম সঞ্জুমেন বিবি। কিন্তু দ্বিতীয়টিতে দেয়া হয়েছে মোছা. সঞ্জুমন বিবি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com