শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

ভেজাল পণ্য বিক্রি করলে কোন ব্যবসায়ীকে ছাড় দেয়া হবেনা সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪
  • ৪৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন, পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী ভেজাল পণ্য বিক্রি করলে ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় বাসট্যান্ড এবং আভ্যন্তরিক সড়কে যানজট মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল সোমবার সকালে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহ, অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, পৌর সচিব মোঃ ফারুক, কাউন্সিলর গোলাপ খান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ ইউসুফ, ব্যবসায়ী কদর আলী মোল্লা, স্বপন রায়, জগদীশ ঘোষ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com