রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে পরীক্ষায় বহি®কৃত রিমা রানী রায়ের আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এসএসসি পরীক্ষায় বহিষ্কার হওয়ার কারণে পরিবারের লোকজনের গঞ্জনা সইতে না পেরে অবশেষে আত্মহত্যা করেছে রিমা রানী রায় (১৬)। আত্মহননকারী রিমা রায় নবীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের রুনু রায়ের কন্যা। গতকাল শনিবার সকাল ৮টায় নিজ ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রিমা রানী রায় (১৬) গত এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত হলে সে আর পরীক্ষা দিতে পারেনি। এরপর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করত। এক পর্যায়ে পরিবারের সদস্যরা রিমাকে না পড়িয়ে অন্যত্র বিয়ে ঠিক করে। এ ঘটনায় রিমার মধ্যে ক্ষোভ ও অভিমান জন্মে। এক পর্যায়ে গতকাল শনিবার পরিবারের সকলের অগোচরে সে ঘরের তীরের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের লোকজন আচ করতে পেরে পুলিশকে খবর দিলে দারোগা নুর মোহাম্মদের নেতৃত্বে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হযেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com