শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

হবিগঞ্জে ৭১ টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জে ৭১ টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
পরে ৭১ টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় ও প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনসুর উদ্দিন ইকবাল, সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খান সাদেক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক শোয়েব চৌধুরী, সময় টিভির প্রতিনিধি মিলন রশীদ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালীম, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবু সালেহ মোঃ নূরুজ্জামান চৌধুরী শওকত, একুশে টিভির প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, দৈনিক স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী, চ্যানেল এস এর সহকারী প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, মোঃ আব্দুল আহাদ, ফয়সল চৌধুরী, রাসেল চৌধুরী, এস এম সিদ্দিকী সনি।
আলোচনা সভা শেষে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com