শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে ১৪শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ফারুক মিযা (৫০) কে অবশেষে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রবিবার ভোরে লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র‌্যাব-৯ সিলেটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোবরখলা গ্রাম থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের মৃত চন্দু মিয়ার পুত্র। র‌্যাব জানায়, ফারুক দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন থানায় ১২টিরও বেশি মামলা রয়েছে। সে এলাকার যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। বারবার এলাকাবাসী বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দিলে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, ফারুককে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com