শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জ সদর উপজেলা “লিগ্যাল এইড” কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৬০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা “লিগ্যাল এইড” কমিটির এক আলোচনা ও মতবিনিময় সভা গতকাল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এবং জেলা আইন সহায়তা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুব উল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুব উল ইসলাম বলেন, “লিগ্যাল এইড” সেবা তৃণমূল পর্যায়ে পৌছানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে অধিকার বঞ্চিত দরিদ্র মানুষের মাঝে লিগ্যাল এইড সেবা পৌঁছে দেওয়ার কাজটি করতে হবে জনপ্রতিনিধিগণ এবং সমাজের সচেতন ব্যাক্তি বর্গ। তিনি জনপ্রতিনিধিগণকে দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোয়েব চৌধুরী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস, ইউপি চেয়ারম্যান মোঃ আঃ আউয়াল তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম বাবুল, ইউপি চেয়ারম্যান চৌধুরী মিসবাহুল বারী লিটন, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, অফিসার্স ইনচার্জ (তদন্ত), হবিগঞ্জ মডেল থানা। সভায় দরিদ্র জনগণের আইনি সহায়তা আরও সহজ করার জন্য আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com