সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আজমিরীগঞ্জে জনসেবায় কাজে আসছেনা কমিউনিটি ক্লিনিক

  • আপডেট টাইম শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৫৩০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ চার পাশে পানি, মাঝখানে কয়েকটি পিলারের উপর দাঁড়িয়ে আছে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা মাধবপাশা কমিউনিটি ক্লিনিক। সংযোগ বিচ্ছিন্ন থাকায় ক্লিনিকটির উপকার ভোগ করতে পারছে না স্থানীয়রা। সরেজমনে দেখা গেছে-মাধবপাশা কমিউনিটি ক্লিনিকে দূরত্ব গ্রাম থেকে প্রায় ৫০ মিটার। ক্লিনিকের সিড়ি পর্যন্ত পানি। যাতায়াতের কোন ব্যবস্থা নেই। এ জন্য স্থানীয়রা ক্লিনিকটিতে যেতে পারেন না। মাধবপাশা গ্রামের স্থানীয় সাংবাদিক ফরহাদ চৌধুরী ও আফিয়া বেগম বলেন, শুকনো মৌসুমে ক্লিনিকে গিয়ে সরকারী কয়েক প্রকার ওষুধ পাওয়া যায়। কিন্তু প্রতিবারই বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্লিনিকটিতে যাওয়া প্রায় অসম্ভব। স্থানীয় কয়েকজন জানায়, করোনা মহামারি চলছে। সম্প্রতি গ্রামে শর্দি-জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু যোগাযোগের কারনে ক্লিনিকে যাওয়া যাচ্ছেনা। সামান্য অসুখ হলেই প্রায় ৭ কিলোমাইল দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় এলাকাবাসিকে। এ জন্য তারা স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের হস্থক্ষেপ কামনা করছেন। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রাশিনা আক্তার বলেন, ২০১৯ইং সনের ১১ মার্চ ক্লিনিকটি উদ্বোধন করা হয়। দুই বছর ধরে যোগাযোগ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে গ্রামবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মাধবপাশা কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধনের পর ক্লিনিক সংযোগ রাস্তা না থাকার কারনে দু’বার বন্যার প্রায় তিন থেকে চার মাস চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় হাওরবাসী। বর্তমানে তিনি তার বাড়িতে প্রতিদিন চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তবে এসময় তিনি বাড়িতে বসে চিকিৎসা সেবা দিচ্ছেন বলেও জানান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন বলেন, ক্লিনিকের সঙ্গে গ্রামের একটি সংযোগ সড়কের কাজ শুরু হয়েছিল। কিন্তু স্থানীয় কিছু লোকের বাধার কারনে তা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com