শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে হঠাৎ বজ্রপাতে চা শ্রমিক নিহত ॥ আহত ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বৃষ্টিবিহীন হঠাৎ বজ্রপাতে কবিতা পাল (৪০) নামের এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি চন্ডিছড়া চা বাগানের অরুণ পালের স্ত্রী। এ সময় বজ্রপাতে অনিকা তাতী (২৭) ও কল্যানী তাতী (৩৬) নামের আরো দুই নারী চা শ্রমিক আহত হন। তাদের কে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সকলেই উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া চা বাগানের বাসিন্দা। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চন্ডিছড়া চা বাগানের ১২ নম্বর সেকশনে বজ্রপাতের ঘটনা ঘটে। চন্ডিছড়া চা বাগানের টিলাবাবু সোহেল আহমেদ জানান, প্রতিদিনের ন্যায় শ্রমিকরা চা বাগানে পাতা তুলছিল। কোন বৃষ্টি ছাড়াই হঠাৎ আকাশে বজ্র শুরু হল। কিছুক্ষনের মধ্যে খবর পেলাম বজ্রপাতে আঘাতে ১২ নম্বর সেকশনে আমাদের তিনজন নারী শ্রমিক আহত হয়েছে। খবর পাওয়ামাত্র তারা ছুটাছুটি করে ১২ নাম্বার সেকশনে গিয়ে তাদের কে আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাসথ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার কবিতা পাল কে মৃত ঘোষনা করেন এবং অন্যে দুজনকে চিকিৎসা দিয়ে ভর্তি করেন।
উপজেলা দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা অফিসার (পিআইও) প্লাবন পাল জানান, ঘটনাটি তারা জেনেছেন এবং সরকারি সহযোগীতা পৌছে যাবে।
স্থানীয় দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামসুন্নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়া মাত্রই তিনি কবিতা পালের বাড়িতে গিয়ে তার পরিবারকে শান্তনা দেন এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেন।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com