রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে সাবেক এমপি মুনিম চৌধুরীর ফিশারী থেকে কর্মচারীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা এমএ মুনিম চৌধুরী বাবু’র মালিকাধীন ফিশারী গুঙ্গিয়াজুড়ি হাওর এলাকা থেকে ২০ জুলাই বিকালে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উক্ত জাহাঙ্গীর প্রায় ৩ মাস যাবৎ সাবেক এমপির ফিশারীতে পাহাড়াদার হিসেবে কর্মরত। এটা হত্যা না আত্মহত্যা এনিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা এটা পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেছেন।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ-বাহুবলের সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু’র মালিকাধীন ফিশারীতে কুর্শি ইউপির আব্দুল মতিনের ছেলে জাহাঙ্গীর মিয়া পাহারাদার হিসেবে কর্মরত ছিল। জাহাঙ্গীর মিয়া ঈদের আগের দিন বাড়িতে আসার জন্য ছুটি নেন দু’দিন আগে। তার পরিবর্তে মঙ্গলবার সকালে লাল মিয়া নামে অপর কর্মচারী ফিশারীতে যাওয়ার পরই বাড়ি আসবে জাহাঙ্গীর। মঙ্গলবার সকালে জাহাঙ্গীরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। লাল মিয়া লেবুর ছাড়া নিয়ে বেলা ৩ টার দিকে ফিশারীতে যান। তিনি ফিসারীর নতুন ঘরে গিয়ে জাহাঙ্গীরের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। সে ঘটনাটি তার মালিক সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুকে জানান। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাহুবলের সার্কেল এসপি আবুল খায়ের। পুলিশ মৃত জাহাঙ্গীরের বিবস্ত্র লাশের পাশ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করছে নিহত জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা। বাহুবল সার্কেল এসপি আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মুল কারন জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com