শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চুনারুঘাটে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ১২ জন ॥ আটক ৭

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৫৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের দক্ষিণ মিরাশী জামে মসজিদের জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
গতকাল রবিবার দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ মিরাশী গ্রামস্থ দক্ষিণ মিরাশী জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তারা মিয়া (৪৫), মোহাম্মদ আলী (২৫), তৈয়ব আলী (১৮), হাজী সুরুজ মিয়া (৬০), খুর্শেদা খাতুন (৪০), সুমন মিয়া (২২) সহ আরো ৫/৭ জনকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
আহত তারা মিয়া জানান, দীর্ঘ ২০০ বছর পূর্বে দক্ষিণ মিরাশী জামে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। মসজিদটি ৪৬ শতক জমির উপর বিদ্যমান। উক্ত মসজিদে গ্রামের ২শ’ জনেরও অধিক মুসল্লী জামাআতের সাথে নামাজ আদায় করে থাকেন। মসজিদের ৪৬ শতক ভূমির মধ্যে ৪ শতক ভূমি দক্ষিণ মিরাশী গ্রামের বাসিন্দা ও চুনারুঘাট সদর জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোহাম্মদ আলী দীর্ঘ ১০ বছর ধরে তার দাবি করে আসছেন। কিন্তু স্থানীয় মুরুব্বিয়ানরা বেশ কয়েকবার এ নিয়ে সালিশ বৈঠক বসলেও মাওঃ মোহাম্মদ আলীর কাছ থেকে এ নিয়ে কোন সুরাহা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিভিন্ন সময় মসজিদ কেন্দ্রীক বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও ব্যর্থ হন। গতকাল রবিবার দুপুর ২টার দিকে জামে মসজিদটি তাদের দাবি করে দখল করতে চাইলে গ্রামবাসী মুরুব্বিরা তাদেরকে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিতরা আহত হন। খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এস.আই মোঃ আশিকুর রহমান, এস.আই মোঃ হেলাল মিয়া সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com