সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জামাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল বুধবার দেশব্যাপী উপযাপিত হবে ১৪৪২ হিজরীর পবিত্র ঈদুল আজহা। বৈশ্বিক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। করোনা সংক্রমণ রোধে এরই মধ্যে ঈদের জামাত নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। করোনা ভাইরাস মহামারিতে এবারও ঈদগাহ বা খোলা জায়গায় ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদ মসজিদে ঈদ জামাত অনুঠিত হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদের জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে বলা হয়েছে। গতকাল সোমবার পবিত্র হজ পালিত হয়েছে। সউদী আরবে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর হার দিন দিন বাড়ছে। গতকাল সোমবারও সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জন নারী-পুরুষ মারা গেছেন। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব, ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহার জামাত মসজিদে নাকি ঈদগাহে কিংবা খোলা জায়গায় আয়োজন করা হবে তা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে স্থানীয় প্রশাসন নির্ধারণ করার কথা। কিন্তু করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসন ঈদগাহে বা খোলা জায়গায় ঈদ জামাতের অনুমতি দেয়নি। প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
তবে ঈদের জামাত আয়োজনে বেশ কয়েকটি শর্ত মানতে হবে। সেগুলো হলো মসজিদে ঈদের নামাজ আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। এছাড়া প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে।
শর্তের মধ্যে আরও রয়েছে মসজিদের অজুর স্থানে সাবান, পানি ও হ্যান্ড স্যানিটাইজার রাখা এবং প্রবেশদ্বারেও হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোঁয়ার ব্যবস্থাসহ সাবান ও পানি রাখতে হবে। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করে দাঁড়াতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের ঈদের নামাজের জামাতে অংশগ্রহণে নিরুৎসাহিত করছে ধর্মমন্ত্রণালয়। সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com