সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ের ইউএনও ও এ্যাসিল্যান্ড মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৩০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। মঙ্গলবার (১৩ জুলাই) শারীরিক দিক থেকে অস্বস্তিবোধ করলে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করার পর বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার। গত বছর করোনার কঠিন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বানিয়াচংয়ে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে দাপ্তরিক নিয়মিত কাজসহ ব্যতিক্রম কাজ করে অনেক প্রশংসা কুঁড়িয়েছেন। একাধারে বৃরোপণ, সাইকিং, অতিথি পাখি নিধন, শীত মৌসুমে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ, করোনায় ও বন্যায় দূর্যোগ মুহূর্তে অসহায় মানুষের হাতে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনসহ ক্রীড়া ক্ষেত্রে প্রভূত সফলতা দেখিয়েছেন তিনি। এরই মাঝে করোনার প্রাদুর্ভাব আবারও দেখা দিলে জীবনের চরম ঝুঁকি নিয়ে মানুষকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। বিশেষ করে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-ভূমিহীন মানুষদের স্বপ্নের ঘর নির্মাণ ও জায়গা চিহ্নিত করতে অবিরাম কাজ করে সফলভাবে ঘরগুলো হস্তান্তর করেছেন। উল্লেখ্য, গত ৩ জুলাই সহকারি কমিশনার ( ভূমি) ইফফাত আরা জামান উর্মি করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com