শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেনতা সৃষ্টি করছে রেড ক্রিসেন্ট এর কর্মীরা

  • আপডেট টাইম শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকার ঘোষিত শাটডাউন এর দ্বিতীয় দিনেও স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলতে রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন বাজার এবং আবাসিক এলাকা গুলোতে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় হ্যান্ড মাইক এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট’র সেক্রেটারী আতাউর রহমান সেলিমের নির্দেশনায় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আশীষ কুমার কুরি’র তত্ত্ববাবধানে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর, চাষী বাজার, বেবীস্ট্যান্ড, পুরান বাজার, বগলা বাজার, বাইপাস সড়কসহ শহরের আবাসিক এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড মাইক এর মাধ্যমে জনসচেতনতায় কাজ করে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিট এর স্বেচ্ছাসেবকরা। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট এর সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়া জরুরী। নিজে সচেতন হওয়া ও আশেপাশের মানুষকে সচেতন করতে পারলেই করোনা মহামারী প্রতিরোধ করা সম্ভব। তাই হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট করোনা মহামারীর শুরু থেকেই জনসচেতনায় কাজ করে যাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com