সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৭১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০২১-২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭ জুন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তওহীদ আহমেদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, এবং জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হতে মোট তিন ক্ষেত্রে তিন জন কর্মকর্তা/কর্মচারীকে পুরস্কৃত করা হয়।
২০২০-২১ অর্থবছরে জেলা কার্যালয়ে গ্রেড ৪ হতে গ্রেড ১০ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়াকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। উপজেলা কার্যালয়সমূহের প্রধানদের মধ্য থেকে উক্ত পুরস্কার প্রদান করা হয় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। জেলা কার্যালয়ের গ্রেড ১১-২০ কর্মচারীবৃন্দের মধ্যে উক্ত পুরস্কার প্রদান করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ কুদ্দুছ আলীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com