শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণা প্রত্যাহার করুন-কমরেড পীযূষ

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত রিক্সা বন্ধের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল রবিবার রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের আনোয়ারপুর বাইপাস পয়েন্টে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রেরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, শ্রমিক নেতা মোঃ সাহেব আলী, রাহিমুল ইসলাম চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, মোঃএনামুল হক, মোঃবজলুর রহমান প্রমুখ। শ্রমিক সমাবেশে কমরেড পীযূষ চক্রবর্তী স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ব্যাটারি চালিত রিক্সার বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন তা অমানবিক। এর ফলে দেশের ৫০ লাখ শ্রমিকের পরিবার-পরিজনের বাঁচা-মরার প্রশ্ন দেখা দিয়েছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করুন। বুয়েটের ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শক্রমে ব্যাটারি চালিত রিক্সার যুক্তিসঙ্গত ডিজাইন করে এগুলো চালানোর লাইসেন্স দেয়ার ব্যবস্থা করুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com