শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং করোনাকালে শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফের দাবিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ হবিগঞ্জের আয়োজনে গতকাল বেলা ১১টায় আরডি হলের সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলনের উপদেষ্টা আবু বক্করের সভাপতিত্বে এবং বিজ্ঞান আন্দোলনের সংগঠক রবিউল হাসান ঐতিহ্যের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা আ্যডঃ জুনায়েদ আহমেদ, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পিযূষ চক্রবর্তী, সাবেক ভিপি আবুহেনা মোস্তফা কামাল, শিক্ষক মাহতাবুল আলম, আ্যডঃ জিলু মিয়া, বিজ্ঞান আঃ মঞ্চের সংগঠক শিক্ষাথী’ আলিফ রায়হান, জাহেদ হাসান, মুশফিকুর রহমান প্রান্ত, সেলিম মিয়া প্রমুখ।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হুমায়ূন খান, শিক্ষক গৌতম কুমার, শিক্ষার্থী সেঁজুতি সায়মা প্রাপ্তি, ইরফান আহমেদ নাবিল, জান্নাত আরা বেগম, সাইফুর রহমান প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা ও শিক্ষার্থীর জীবন রক্ষাসহ করোনাকালে সকল শিক্ষার্থীর বেতন মও্কুফের জোর দাবি জানান। অন্যথায় শিক্ষার্থী-অভিভাবক সম্মিলিতভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তোলতে বাধ্য হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com