সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জাংক ফুড ও খোলা খাবার পরিহার বিষয়ে এডভোকেসি সভা ও প্রচারণা

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাংক ফুড, পথ খাবার এবং খোলা খাবার পরিহার করা বিষয়ে সচেতনতামূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৩জুন) সকাল ১১টায় জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এই সচেতনতামুূলক এডভোকেসি সভার আয়োজন হয়। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র শেখ সুমা জামান, ওয়ার্ড কমিশনার শফিকুর রহমান সিতু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ শিকদার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, মোঃ ইউসুফ সরকার, মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ। লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ৪নং প্যাকেজের এল এন্ড এইচ ই পি এস ২০-২১ এবং আজমীর ইন্টারন্যাশনাল কনসালটিং ফার্মের সহযোগিতায় এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং কমিউনিটির বিভিন্নস্থরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিসিসির বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও জাংক ফুড, স্টিট ফুড এবং খোলা জায়গায় খাবার সংক্রান্ত বিষয়ে শহরে গাড়ী দিয়ে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com