শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ২০ বছর পর নরসিংদী থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আব্দুল হক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সানা উল্লাহ (৪৫) কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে ডিবির ওসি আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ নরসিংদীর সাটিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে। সে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের রহমত আলীর পুত্র। পুলিশ জানায়, ১৯৯৯ সালে ভিডিও দেখা নিয়ে ওই গ্রামের আব্দুল হকের সাথে সানা উল্লার মারামারি হয়। এক পর্যায়ে তার আঘাতে আব্দুল হক মারা যায়। এ ঘটনার পর থেকেই সানা উল্লা পলাতক ছিল। পরে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এ খবর শুনে সানা উল্লা তার নাম পাল্টে সিলেটের এক ব্যক্তির আইডি কার্ড ব্যবহার করে নরসিংদী শহরে ব্যবসা করে স্বপরিবারে বসবাস করে। বিষয়টি পুলিশের নজরে এলে তিনমাস ধরে পুলিশ সুপারের নির্দেশে কললিষ্ট ও ট্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় পুলিশ সানা উল্লাই এ মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com