শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটের ১ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মোঃ আনোয়ার হোসেন (৩২) নামে এক বখাটেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। শনিবার (৫ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত মো. আনোয়ার হোসেন নরসিংদী জেলার রায়পুরা গ্রামের মৃত হায়দর আলীর ছেলে। জানা যায়-উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করে মো. আনোয়ার হোসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দ-বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মো. আনোয়ার হোসেনকে ১ বছরের বিনাশ্রম প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com