মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বোনের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২ রা জুন) সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত কালিকাপাড়া মহল্লায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিকাপাড়া গ্রামে মোঃ আখল মিয়া (৬৫) মঙ্গলবার দিবাগত রাত ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুর সংবাদ শুনে সকাল ৮টায় ভাইয়ের লাশ দেখতে এসে শোক সহ্য করতে না পেরে ছোট বোন সম্রাজ্ঞী আক্তার (৫৫) জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে বানিয়াচং হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সিম্রাজ্ঞী আক্তার আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের মোঃ এখমত উল্লাহর স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। অপরদিকে বড় ভাই আখল মিয়ার স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বেলা ২টায় আখল মিয়ার জানাযা কালিকা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এবং বিকাল ৫টায় বোনের জানাযা স্বামীর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। ভাই বোনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় মৃত ভাই এবং বোনের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com