শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৪১৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার মন্ত্রিসভার সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০ রমজানের পর থেকে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী রমজানের শুরু থেকেই ছুটি ঘোষণার নির্দেশ দিয়ে বলেন, প্রয়োজনে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে এনে পুরো রমজান ছুটি থাকুক। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই বসে সিদ্ধান্ত নেব।
এদিকে পবিত্র রমজান মাসে সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত ও আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। মন্ত্রিপরিষদ বৈঠকে এ সময়সূচি অনুমোদন করা হয়। অফিসকালীন যোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত পনের মিনিট বিরতি থাকবে। অবশ্য সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধা মতো অফিসসূচি নির্ধারণ করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com