সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৮১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে পুকুর থেকে ৩ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ আলী। সে আবু ছালেহ মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে (২৭ মে) বৃহস্পতিবার সকাল ৮টায়। উপজেলার ২ নম্বর ইউনিয়নের আদর্শ গ্রামে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৮ সন্তানের জনক অতিদরিদ্র আবু ছালেহ মিয়া মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করেন। তার ৪ ছেলে ৪ মেয়ের মধ্যে সবার ছোট নিহত মোহাম্মদ আলীর বয়স মাত্র ৩ মাস। ঘটনার সময় শিশুটির মা বাথরুমে ছিলেন। বাথরুম থেকে এসে ছেলেকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখোজি করেন। পরবর্তীতে বাড়ির পিছনের পুকুরে লাশ ভেসে উঠতে দেখে থানা পুলিশ কে খবর দেওয়া হয়। নিহত শিশুটি ঠিকমত খাবার না পেয়ে রাতে কান্নাকাটি করতো বলে প্রতিবেশিরা জানিয়েছেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। শিশুটির পরিবার এ ব্যাপারে কাউকে সন্দেহ বা অভিযুক্ত করে কোন অভিযোগ প্রদান করেনি। এ বিষয়ে বানিয়াচং থানা ইনচার্য মোহাম্মদ এমরান হোসাইন জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্তের আগেই এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com