সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গের শিক্ষক কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের সুপারিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে কৃষকদের গোপাট দখল, সরকারী জমি থেকে গাছ কেটে আত্মসাতের অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। বানিয়াচং এর এসি ল্যান্ড এর নির্দেশে গঠিত তদন্ত কমিটি স্থানীয়ভাবে কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে আনিত অভিযোগের বেশ কয়েকবার সরেজমিনে তদন্ত করে। গত ১২/৬/২০১৯ ইং তারিখে তদন্ত কমিটি একটি রিপোর্ট দাখিল করে। রিপোর্টে উল্লেখ করা হয়, শিক্ষক কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে সরকারী গোপাট দখল, গাছ কেটে আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। একই রিপোর্টে উল্লেখ করা হয়, নজিপুর মৌজার ২৯নং জেএলস্থিত ১নং খাস খতিয়ানের জায়গার মালিক সরকার বাহাদুর। সরকারী জায়গায় এলাকার সাধারণ কৃষকের জন্য একটি গোপাট রয়েছে। সেই গোপাটের এক অংশ ভরাট করে অন্য অংশ খনন করে শিক্ষক কৃপেন্দ দাস অবৈধ সুবিধা হাসিল করতে মরিয়া। কৃপেন্দ্র দাস সরকারী গোপাট এর একটি অংশ দখল করে একটি পুকুর খনন করে মাছ চাষ করে তা নিয়মিত বিক্রি করছেন বলেও অভিযোগ রয়েছে। কৃপেন্দ্র দাস ও তার সহযোগিরা সরকারী গোপাটের একটি অংশ ভরাট করে তা অবৈধভাবে দখলেও লিপ্ত রয়েছেন। এ ব্যাপারে স্থানীয় কৃষকদের ধান কাটা, গরু ছাগল মাঠে ছড়ানো, কৃষি সরঞ্জামাদী পরিবহনে মারাত্বক বিঘœ সৃষ্টি হলে এলাকাবাসী কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ দেন। তদন্তের শেষ দিকে উল্লেখ করা হয়, সরকারী গোপাট রকম ভূমি বেহাত করার জন্য এবং সরকারী গাছ আত্মসাত করায় শিক্ষক কৃপেন্দ্র দাসসহ তার সহযোগিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এমন একটি প্রতিবেদন ও সুপারিশের পর অতিবাহিত হয়েছে প্রায় ২ বছর। এরপরও সরকারী গোপাট কৃপেন্দ্র দাসের কবল থেকে উদ্ধার করা হয়নি, এমনকি গাছ কেটে আত্মসাতের অভিযোগেরও বিচার হয়নি। বাধ্য হয়ে এলাকার সাধারণ জনগন ১৪/১২/২০২০ ইং তারিখে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে শিক্ষক কৃপেন্দ্র দাসের কবল থেকে সরকারী জায়গা উদ্ধার, কৃষকদের সুবিধা সৃষ্টি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি আবেদন করেন। জেলা প্রশাসক কার্যালয় আবেদনটি রিসিভও করেন। তথাপি কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। পরবর্তীতে আবারও সাধারণ কৃষক বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের সাথে সরাসরি যোগাযোগ করে এবং লিখিতভাবে কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদন জানান। একজন শিক্ষকের বিরুদ্ধে সরকারী জায়গা দখল, কৃষকদের কৃষিকাজে বাধা দেয়ার অভিযোগের সত্যতার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এলাকার সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com