শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জেও ভ্যাপসা গরম

  • আপডেট টাইম সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো গত কয়েকদিন ধরে হবিগঞ্জেও ভ্যাপসা গরম শুরু হয়েছে। এতে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচ- গরমে মানুষ শহরের বিভিন্ন স্থানে লেবুর শরবত, আখের রস, ডাবের শরবত খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন। গরম পড়ার কারণে ডাবের দাম বেড়ে গেছে দ্বিগুণ থেকে তিনগুণ। অসাধু বিক্রেতারা মানুষের সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত দাম আদায় করছেন। কয়েকজন ক্রেতা জানান, আগে যে ডাব বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকায় বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। তাছাড়া লেবু, আখের রসসহ বিভিন্ন জাতের শরবতের দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল সরেজমিনে হবিগঞ্জ সদর হাসপাতালের প্রবেশ মুখে ডাবের অবৈধ দোকান পাওয়া যায় এবং ক্রেতারা অতিরিক্ত দামে ডাবের পানি পান করছেন। থানার মোড়ে লেবুর রস বিক্রেতা লাখাই উপজেলার সিংহগ্রামের হাদিস মিয়ার পুত্র এনু মিয়া ও আখের রস বিক্রেতা শিষ আলী জানান, আমরা লেবুর রস ৫ টাকা ও আখের রস ১০ টাকা বিক্রি করছি। এতেই আমরা সন্তোষ্ট। গরম বেশি হওয়ায় প্রতিদিন হাজার থেকে ১৫শ টাকা বিক্রি করছি। এতে আমাদের ৫শ থেকে ৭শ টাকা লাভ হয়। কিন্তু ডাব বিক্রেতারা অতিরিক্ত দাম আদায় করছে। আমাদের বিরুদ্ধে কারো অভিযোগ নেই। এ সময় দুই তরুণীকে এনু মিয়ার লেবুর রস পান করতে দেখা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com