সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলের পুটিজুরী মাছ বাজারের একটি দোকান ভেঙ্গে দিয়েছে জনতা

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০১৪
  • ৫৯৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুরী মাছ বাজারের একটি দোকান জনতা ভেঙ্গে দিয়েছে। এক প্রতিবাদ সভার পর এ ঘটনা ঘটেছে। দোকান মালিককে সমাজিকভাবে বয়কটেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং তা কেউ লঙ্ঘন করলে জরিমানারও বিধান রাখা হয়েছে।
Picture-2 copyস্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার নোয়াপাড়া গ্রামের হিরা মিয়ার পুত্র ফয়সল পুটিজুরী ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, বিশিষ্ট মুরুব্বী শামছুদ্দিন তারা মিয়া সহ ১১ ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। এর প্রতিবাদে গতকাল শনিবার বিকেল ৩টা থেকে পুটিজুরী ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়। পুটিজুরী ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান শফিক-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা নেজাম উদ্দিন, সাবেক এমপি মরহুম দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সিহাব উদ্দিন শাকিব, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, জেলা এলডিপি’র সভাপতি সৈয়দ খলিলুর রহমান, সামছুদ্দিন তারা মিয়া ও হাজী খুদরত উল্লা প্রমুখ।
সভার শেষ পর্যায়ে রাত ৯টার দিকে উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে ফয়সলের দোকান ঘরটি ভেঙে দেয়। অপরদিকে, সভায় ফয়সলদের সামাজিক ভাবে বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাথে কেউ চলাফেরা, উঠা-বসা, ব্যবসা-বাণিজ্যসহ কোন প্রকার সম্পর্ক রাখতে পারবেন না। রাখলে দুই হাজার টাকা জরিমানা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com