সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি। সাধারন সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা ডা. অসিত রঞ্জন দাশ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান,স্বপন লাল বণিক, এডভোকেট আজিজুর রহমান খান সজল, জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি। সভাপতির বক্তৃতায় জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, শেখ হাসিনা মৃত্যুভয়কে উপেক্ষা করে ৪০ বছর পূর্বে দেশে ফিরছিলেন বলেই আজ দেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। শিক্ষা,স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি ও প্রযুক্তিতে দেশের যে অগ্রযাত্রা তা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের পাশে থাকতে হবে। বার বার শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা হয়েছে। ষড়যন্ত্র এখনও চলছে। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। বাদ জোহর বায়তুল আমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com