সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পদক উজ্জ্বল সরদারকে আওয়ামী লীগ কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য মনোনীত

  • আপডেট টাইম রবিবার, ৯ মে, ২০২১
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পদক উজ্বল সরদার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটিতে সদস্য পদে মনোনীত করা হয়েছে। আওয়ামীলীগের গঠনতন্ত্রের ২৫ (৬) ধারা মোতাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির অনুমতি সাপেক্ষে গত ৬ মে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা স্বাক্ষরিত পত্রে উজ্জ্বল সরদারকে এ পদে মনোনীত করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক উজ্জ্বল সরদারকে কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com