রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

লাখাইয়ে ছিনতাইয়ের অভিযোগে ২ মহিলাকে আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ৩ মে, ২০২১
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে তাদের আটক করা হয়। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, গত ২৪ এপ্রিল উপজেলার সিংহগ্রামের মাজেদা আক্তার নামের এক মহিলা বামৈ থেকে সিংহগ্রাম যাওয়ার পথে ২ ছিনতাইকারী তার গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে যায়। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে লাখাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় অভিযান চালায়। এ সময় দিলারা বেগম স্বপ্না, লাইজু আক্তার নামের ২ ছিনতাইকারীকে আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ২ ছিনতাইকারী নারী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণসহ মূল্যবান সম্পদ তারা ছিনতাই করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com