সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইউএনও’র স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ ॥ মাধবপুরের পিআইও গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১ মে, ২০২১
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
পুলিশ জানায়, ওই উপজেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনও’র স্বাক্ষর জাল করে আত্মসাত করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে চুনারুঘাট থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনও’র অভিযোগের প্রেক্ষিতে তাকে চুনারুঘাট থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম ২০১৮ সালের ৮ আগস্ট মাধবপুরে যোগদান করেন। এর আগে তিনি চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com