রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

করোনা ভাইরাসের কারণে পেশা বদল হয়েছে রিয়াজ আহমেদের

  • আপডেট টাইম বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রবেশ করতে গিয়ে প্রধান ফটকে দেখা হয় রিয়াজ আহমেদ নামের এক ফল ব্যবসায়ীর সাথে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ প্রতিনিধির সাথে রিয়াজ আলাপকালে জানায়, মৌসুমি ফল আনারস। অত্যন্ত সুস্বাদু ফল রমজানে ও গরমে পিপাসা মেটায়। এ ছাড়া এ ফল ফরমালিনমুক্ত। এই ফল খেলে পেট পরিস্কার থাকে এবং জ্বর কমে যায়। সে আরও জানায়, হাসপাতালের পাশে তার একটি চায়ের দোকান ছিল। মহামারী করোনার কারণে তার চায়ের দোকান প্রশাসন তুলে দেয়ায়, স্ত্রী, সন্তানদের নিয়ে বিপাকে পড়ে। তাই আনারস বিক্রি করেই তার সংসার চলছে। প্রতি হালি আনারস ১৮০ থেকে ২শ টাকায় বিক্রি করছে। অনন্তপুরে সে ৩ হাজার টাকা বাসা ভাড়া নিয়ে থাকে। করোনার কারণে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সহায়তা পায়নি। প্রতিদিন আনারস বিক্রি করে ৩/৪শ টাকা আয় করে। এ টাকা দিয়েই সে সংসার চালায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com