সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

প্রধান বিচারপতির স্বাক্ষর জাল মাধবপুরের গ্রেপ্তার ১

  • আপডেট টাইম রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫০০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হাড়িয়া গ্রামে জমি নিয়ে খুনের ঘটনায় মর্তুজ আলী হত্যা মামলায় আসামীদের ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজার নিশ্চয়তা দিয়ে মর্তুজ আলীর কাছ থেকে মিথ্যা আশ্বাস ও প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বুলবুল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে ওসমানীনগর থানা পুলিশের সহযোগীতায় মাধবপুর থানা পুলিশ বুলবুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন বুলবুল ওসমানী নগর উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের মর্তুজ আলী হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে প্রধান বিচারপতির সই স্বাক্ষর জাল করে প্রতারক বুলবুল মাধবপুর থানায় গ্রেফতারী পরোয়ারা পাঠিয়ে মর্তুজ আলীর ভাতিজা আল আমিনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরে এ ঘটনায় মর্তুজ আলীর ভাতিজা আল আমিন প্রতারক দেলোয়ার হোসেন বুলবুল এর বিরুদ্ধে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রতারনা ও জাল জালিয়াতির মামলা করে। আদালতের নির্দেশে দেলোয়ার হোসেন বুলবুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামী বুল্লা গ্রামের হেলাল মিয়া পলাতক রয়েছে।
মাধবপুর থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, বুলবুল একজন পেশাদার প্রতারক, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com