সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চলন্ত সিএনজি থেকে ঝাপ দিয়ে ইজ্জত রক্ষা করলেন সাহেনা

  • আপডেট টাইম বুধবার, ১১ জুন, ২০১৪
  • ৭৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শিশু সন্তানসহ সিএনজি থেকে ঝাপ দিয়ে ইজ্জত রক্ষা করলেন সাহেনা আক্তার (২৫) নামের এক মহিলা। এ ঘটনায় তিনি ও তার কন্যা জনি (৩) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজারের কাছে। জনতা সিএনজি ড্রাইভার সহ অপর এক বখাটে যুবককে আটক করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছেন। এলাকাবাসী জানান, হলহলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী সাহেনা চুনারুঘাট আসার জন্য সতং বাজারে এসে একটি যাত্রীবাহী সিএনজিতে উঠেন। ড্রাইভার সাইফুল সিএনজিটি চুনারুঘাট অভিমুখে না গিয়ে শাকির মোহাম্মদ বাজারের দিকে রওয়ানা দেয়। এর কারণ জানতে চাইলে পাশের যুবকটি কোন ধরনের শোর চিৎকার করতে হুমকি দেয়। এতে ওই মহিলা ভয় পেয়ে যান। উপায়ান্তর না দেখে কোলের শিশুকে নিয়ে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে পাশের একটি ক্ষেতে পড়ে যান। বিষয়টি পথচারীরা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ঝাপ দেয়ার কারণ জানতে চাইলে ওই মহিলা বিষয়টি খুলে বলেন এলাকাবাসীর কাছে। এ সময় এলাকার বিক্ষুব্ধ লোকজন সিএনজি ড্রাইভার সাইফুল ও অজ্ঞাতনামা ওই যুবককে আটক করে চেয়ারম্যান অফিসে নিয়ে যান ও আহত সাহেনা ও কন্যা জনিকে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আঃ ওয়াহেদ মাষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ভুল বুঝা-বুঝির মাঝে ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com