সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শিক্ষা মন্ত্রণালয়ে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ মঞ্চ হবিগঞ্জ এর স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন পরীক্ষা বিশেষ করে পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি সহ সকল স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এর প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা সদরের বিভিন্ন স্কুল এবং কলেজের ৫ শতাধিক ছাত্র ছাত্রী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ছাত্রনেতা মাহমুদা খাঁ’র সভাপতিত্বে ও খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, ছাত্রনেতা আব্দুল হাকিম, দেবেশ ঋষি, সামরিনা নওশিন দীনা, মাসুম আহমেদ, শিক্ষার্থী কমল বিশ্বাস, লিটন চন্দ্র গোপ, কাজল দেব, শিমু আক্তার, মাহফুজ ও সৈয়দ রাহাত রহমান। সভায় বক্তাগণ এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করতে এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। অন্যথায় সকল ছাত্র ছাত্রী কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com