রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাল্য বিয়ে ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং জন্মনিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ সরকারের গৃহিত কর্মসূচির প্রচারনার অঙ্গীকার করলে হবিগঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত ১শ ইমাম। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের আহবানে তারা এই অঙ্গীকার করেন।
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হবিগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন ও বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ, হবিগঞ্জ দারুসুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক মিয়া। আলোচনায় অংশ নেন মাওলানা শামছুল হক মুসা,মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী ও মাওলানা আমিনুল হক। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১শ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com