সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে স্ত্রীর হাতের কব্জি কেটে দিল স্বামী

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ব্যবসার জন্য স্ত্রী’র গহনা বিক্রি করে টাকা নিতে চেয়েছিলেন শামীম মিয়া। কিন্তু স্ত্রী তাতে রাজি না হওয়ায় বিপত্তি ঘটে। তর্কাতর্কির এক পর্যায়ে স্ত্রীর হাতের কব্জি কেটে দেন শামীম। গুরুতর আহত অবস্থায় স্ত্রী ফাহিমা বেগমকে (২৩) সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ওই উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহিমার বড় ভাই আজিজুর রহমান জানান, দুই বছর আগে পিয়াইম গ্রামের শামীম মিয়ার কাছে লাখাই উপজেলার গুণিপুর গ্রামের ফাহিমাকে বিয়ে দেয়া হয়। এরপর থেকেই বিভিন্ন সময় শামীম ব্যবসা করবেন বলে তাকে টাকার জন্য চাপ দিতেন। একাধিকবার তারা টাকা দিয়েছেন। এরপরও ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন করতেন শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে। সম্প্রতি ঘরে রাখা সোনার গহনা বিক্রি করে ব্যবসার টাকা দেয়ার জন্য চাপ দেন শামীম। কিন্তু ফাহিমা টাকা না দেয়ায় শামীম তাকে মারপিট করেন। এক পর্যায়ে শামীম ঘরে থাকা দা দিয়ে ফাহিমার হাতের কব্জি কেটে ফেলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com