সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে গর্ত থেকে কুকুর বের করলো যুবতীর বস্তাবন্দি লাশ

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে নদীর পাড়ে গর্ত থেকে কুকুর বের করেছে এক যুবতীর অর্ধগলিত লাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর থানা পুলিশ খবর পেয়ে উপজেলার পাঠুলি গ্রামের নিকট খুরধর নদীর (বিলের পাড়) পাড় থেকে এক যুবতীর অর্ধগলিত লাশটি উদ্ধার করে। মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে স্হানীয় কয়েকজন দেখতে পান উল্লেখিত এলাকায় কয়েকটি কুকুর গর্তের ভেতর থেকে একটি মরদেহ টানা হ্যাঁচড়া করছে। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবতীর লাশের দুটি স্তন কাটা, ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বস্তাবন্ধি করে নির্জন খুরধর বিলের পাড়ে মাটির গর্তে পুতে রাখতে পারে। লাশের শরীর থেকে অনেকটা মাংস কসে পড়ে যাচ্ছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এখন উদ্ধার হওয়া যুবতীর মরদেহের পরিচয় নিশ্চত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় সনাক্তের কাজ চলছে। আইনগত পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com