শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ পৌরসভার প্যানেল নির্বাচন সম্পন্ন জায়েদ-১, ছুবহান-২ পারুল-৩ নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৬ষ্ট পরিষদে প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী-১নং প্যানেল মেয়র, ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছুবহান-২নং প্যানেল মেয়র ও ১নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা আক্তার পারুল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে পৌরসভার মাসিক সভায় প্যানেল নির্বাচনের তফশীল ঘোষনা করেন। এতে প্যানেল মেয়র-১ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে চমক দেখালেন পরিষদের সর্ব কনিষ্ট ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী। জায়েদ চৌধুরী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান যুবলীগের অন্যতম নেতা। ইতিপুর্বে তিনি চরগাওঁ ও আক্রমপুর নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ডে ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। প্যানেল মেয়র-২ পদে ৩ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিষদের ১৩ জন ভোটারের মধ্যে মেয়র ছাবির আহমদ চৌধুরী ভোট প্রদান থেকে বিরত থাকেন। ১২ জন কাউন্সিলর গোপন ব্যালেটের মাধ্যমে ২ এবং ৩ নং প্যানেল মেয়র পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫ ভোট পেয়ে প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়ে পরিষদে ঝড় তোলেন ২নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আব্দুস ছুবহান। অপর প্রার্থী ৯নং ওয়ার্ডের কাউন্সিল ফজল চৌধুরী ৪ ভোট এবং ৫নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফুর রহমান মাখন ৩ ভোট পেয়েছেন। ৩নং প্যানেল মেয়র পদে ২ জন সংরক্ষিত কাউন্সিলর যথাক্রমে সৈয়দা নাসিমা বেগম ও ফারজানা আক্তার পারুল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২জনই সমান সমান ভোট পান। পরে লটারীর মাধ্যমে ৩নং প্যানেল নির্বাচিত হন ফারজানা আক্তার পারুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com