শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আজমিরীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৩২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) শেখ মোঃ সেলিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আবু হানিফের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম পিপিএম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিস) মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ আরিফ। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ ইয়াসিন আরাফাত। গীতা পাঠ করেন স্বপন কুমার ঘোষ। বিদায় সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, জলসুখা ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, ডাঃ লোকমান মিয়া, সাংবাদিক শেখ আমির হামজা, এনামুল হক মিলাদ, আবু হেনা, সাইদুল ইসলাম বাহার, জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com