শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আওয়ামী লীগ নির্বাচনী পরিচালনা কমিটির কৃতজ্ঞতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে বিজয়ী করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সদস্য এডভোকেট লুৎফুর রহমান তালুকদার ও এডভোকেট আকবর হোসেন জিতু এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নব-নির্বাচিত মেয়রকে অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী দিনরাত পরিশ্রম করেছেন। জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন। কেন্দ্র থেকেও নেতৃবৃন্দ এসে কাজ করেছেন। এর বাহিরে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, পরিবহন শ্রমিক ও মালিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্তরিকতার সহিত কাজ করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ফলাফল অর্জন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com