শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলায় ৬ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলায় বহিস্কৃত যুবলীগ নেতা মালেকসহ ৬ জনকে আটক করা হয়েছে। গত বুধবার ভোররাতে সদর থানার একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকরা হল, জেলা যুবলীগের বহিস্কৃত সহ-সভাপতি আব্দুল মালেক, বহিস্কৃত নেতা দেলোয়ার হোসেন খান, পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসান ও কাঞ্চন রায়, সমুজ আলী ও হাবিবুর রহমান। গতকালই বৃহস্পতিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, সম্প্রতি টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এ ছাড়া উক্ত ঘটনায় আহত হন শেখ আব্দুর রশিদ। পরে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। এ মামলায় উল্লেখিতরা আসামি ছিল। এতদিন তারা আত্মগোপনে ছিল। ওইদিন রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com