সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ভার্চুয়াল আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৪ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ মহান একুশে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১ইং উপলক্ষে ২২ফেব্রুয়ারী রাত ৮টায় যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ কর্তৃক এক ভাচুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু এর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান শরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান সহ যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সকল স্তরের নেতৃবৃন্দ এতে অংশগ্রহন করেন। দীর্ঘ তিন ঘন্টারও অধিক সময়ে উক্ত আলোচনা সভায় ৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং শুরুতেই শহিদদের প্রতি শ্রদ্ধায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। বক্তাগন মহান একুশে ফেব্রুয়ারি এর গুরুত্বপূর্ণ দিক গুলো নিয়ে আলোচনা করেন এবং বাংলা ভাষাকে আন্তজাতিক মানে উন্নিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com