বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩য় শ্রেণীর ছাত্র নিহত

  • আপডেট টাইম রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মিনহাজ আহমদ নামে ৯ বছরের এক শিশু ছাত্র নিহত হয়েছে। নিহত মিনহাজ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে কসবা ইকরা কিন্ডার গার্ডেন স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র ছিল। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা বাজারের নিকট এ দুর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, দুপুরের দিকে স্কুল ছুটির পর সে বাড়ী ফিরছিল। কসবা বাজারের নিকট রাস্তা পারাপার সময় বিপরিত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করলে ও চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com