রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

পালিয়ে গিয়ে বিয়ে করে ঘর বাধা হলো না লাখাইয়ের প্রেমিক জুটির

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেও ঘর বাধা হলো না প্রেমিক জুটির। প্রেমিকার পিতার মামলায় প্রেমিকের জামিন হলেও প্রেমিকার ঠিকানা হলো পুলিশ হেফাজতে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জজকোর্টে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পুর্বের হাটি গ্রামের কামরুল ইসলামের পুত্র তানভীর হোসেন (২২) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে সিংহগ্রামের হাজি জানে আলমের কন্যা চাঁদনী আক্তার সুমাইয়ার (১৮)। চাঁদনী কলেজ ছাত্রী হওয়ায় প্রায়ই তানভীরের সাথে দেখা করতো। বিষয়টি পরিবারের লোকজন আঁচ করতে পেরে বাড়ি থেকে বের হতে বারণ করে। ৬ মাস আগে প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। গত ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জ আদালতে ২ লাখ টাকা কাবিনে এফিডেভিট করে দুজন বিয়ে করে। অন্যদিকে চাঁদনীর পিতা বাদি হয়ে লাখাই থানায় তানভীর, তার পিতাসহ অন্যান্যদের আসামি করে একটি অপহরণ মামলা করেন। পুলিশের চাপে পড়ে তানভীর হাইকোর্ট থেকে অন্তর্বতীকালীন জামিন লাভ করে। হাইকোর্টের নির্দেশে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জিয়া উদ্দিন মাহমুদের আদালতে তানভীর হাজির হয়ে জামিন লাভ করে। এ সময় আদালতের বারান্দা থেকে চাঁদনীর স্বজনরা তাকে নেয়ার চেষ্টা করে। কিন্তু চাঁদনী যেতে না চাইলে পুলিশ তাকে নিয়ে যায়। এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, আদালতের নির্দেশে বয়স নির্ধারণ ও ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদনীকে পুলিশের নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে। ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হবে। পরে আদালতের নির্দেশ মতে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com