বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপির প্রার্থী সেলিমের সমর্থনে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এনামুল হক সেলিমের বাস ভবনে এ সভা হয়। এতে বক্তব্য রাখেন পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ এনামুল হক সেলিম। জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ফারুক আহমেদ, আব্দুল হান্নান, সারফিন চৌধুরী রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, মোশারফ হোসেন মঞ্জু, ফরিদুজ্জামান রণি, হারিছ চৌধুরী, আরিফ চৌধুরী, মাহমুদ, তাউস, মোঃ সিরাজ, সিরাজুল ইসলাম জুয়েল, হারুনুর রশীদ, নিয়াজ উদ্দিন হারুন, মোতাহের হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক এমরান প্রমুখ। সভায় এনামুল হক সেলিম বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী জনগন শান্তিপূর্নভাবে ভোট কেন্দ্রে যেতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। কোন রক্তচুক্ষু ভোটাররা ভয় করবেন না, তিনি ভোটারদের সকল বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানান এবং ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com